ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

হাইফাই স্ট্রিমিং আনতে কাজ করছে স্পটিফাই

প্রায় এক বছর আগে বিশ্বের বিভিন্ন বাজারে উন্নত স্ট্রিমিং সার্ভিস চালুর কথা জানিয়েছিল স্পটিফাই। তবে এখন পর্যন্ত বাজারে স্পটিফাই হাইফাই উন্মুক্ত করতে পারেনি সংশ্লিষ্টরা। কবে নাগাদ এটি আনা হবে সেটিও জানা যায়নি। খবর এনগ্যাজেট।

এক বিবৃতিতে স্পটিফাইয়ের এক মুখপাত্র জানান, শিল্পী ও গ্রাহকরা আমাদের কাছে হাইফাই অডিওর গুরুত্বের বিষয়ে জানিয়েছিলেন। আমরাও তাদের সঙ্গে একমত। ভবিষ্যতে প্রিমিয়াম ব্যবহারকারীদের স্পটিফাই হাইফাই অভিজ্ঞতা প্রদানের বিষয়ে আমরা খুবই উৎসাহী। কমিউনিটি ফোরামে দেয়া এত আপডেটে স্পটিফাইয়ের একজন মডারেটর বলেন, কবে নাগাদ নতুন ফিচারটি চালু হবে সে বিষয়ে কোনো তথ্য এ মুহূর্তে দেয়া যাচ্ছে না।

২০১৭ সালের দিকে স্পটিফাই প্রতি মাসে সাড়ে ৭ ডলার অতিরিক্ত প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সিডি কোয়ালিটির লসলেস মিউজিক পরিষেবা ব্যবহারের সুযোগ দিয়েছিল। সে সময় থেকে অন্যান্য মিউজিক স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠানগুলো লসলেস স্ট্রিমিং ব্যবস্থা চালু করে। এর অংশ হিসেবে টাইডাল ও ডিজারের পাশাপাশি অ্যাপল মিউজিক এ তালিকায় যোগদান করে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে কোবুজ স্ট্রিমিং এইচডি স্ট্রিমিং সার্ভিস চালু হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ