ঢাকার নবাবগঞ্জের মাঝির কান্দা এলাকায় অটোরিকশায় বালুভর্তি পিকআপ ভ্যানের ধাক্কায় তিন যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


















