ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিজয় দিবসে কক্সবাজার সৈকতে মানুষের ঢল

মহান বিজয় দিবস উপলক্ষে ও মৌসুমের শুরুতেই কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। বেশির ভাগ পর্যটকের আগমন ঘটেছে দুদিন আগ থেকেই। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আগামী মার্চ পর্যন্ত।

ইতোমধ্যে হোটেল-মোটেলের বেশির ভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। আর পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসন। তবে বরাবরের মতোই রয়ে গেছে স্বপ্নের কক্সবাজারে এসে হোটেল ভাড়া-বাণিজ্যের অভিযোগ।

হোটেল ব্যবসায়ীরা বলছেন, পর্যটন মৌসুম শুরু হয়েছে। হোটেলগুলোর প্রায় সব রুম বুকিং আছে। মূলত প্রতিবছরের ডিসেম্বর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়। সেটা চলে মার্চ মাস পর্যন্ত। এর ধারাবাহিকতায় এবারও পর্যটন মৌসুম শুরু হয়েছে। আমরা আশা করছি এবার ব্যবসা ভালো হবে। কারণ, দেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ ছাড়া কক্সবাজারের প্রশাসন পর্যটকদের নিরাপত্তা নিয়ে বেশ সচেতন আছে। রুম ভাড়া বেশি বাড়ানো হয়নি। তবে অফ সিজনের চেয়ে কিছুটা বাড়তি রাখা হচ্ছে। সেটা না রাখলে আমরা ব্যবসা করতে পারব না বলে দাবি করেন তিনি।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পর্যটন মৌসুম শুরু হয়েছে। বিজয় দিবস ও মৌসুমকে ঘিরে কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক আসছে। সে জন্য আমাদের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তায় ব্যা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ