আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে মেয়রের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ডা. সেলিনা হায়াত আইভী। আজ মঙ্গলবার মেয়র হিসেবে শেষ কার্যদিবসের আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরই মধ্যে ডাক্তার সেলিনা হায়াত আইভী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি জানান,আগামীকাল ১৫ ডিসেম্বর রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়পত্র দাখিল করবেন।
ডা.সেলিনা হায়াত আইভী ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ও ২০০৮ সালে নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন। ২০১৬ সালেও তিনি দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়ে এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন।
উলেখ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।



















