ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৬:৩৭ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় তন্তর এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৫ জন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল ওয়াহেদ (৩৭) ও হাবিবা (১৩ মাস)। আহতরা হলেন, স্মৃতি বেগম (৩০), ওয়াফি (৫), তামিমা (১৩), রোকসান (৩৮), ফারুমা (১০)।।

নিহত আব্দুল ওয়াহেদ ভূঁইয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক গ্রামের ওদুদ ভূঁইয়ার ছেলে। নিহত হাবিবা বিটঘর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় আব্দুল ওয়াহেদ তার পরিবার নিয়ে কাউতলী থেকে কসবার নয়নপুর যাওয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর নামক এলাকায় কুমিল্লা অভিমুখী মালবাহী ট্রাকটি সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওয়াহেদ ও হাবিবা মারা যায়। পরে আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ