এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সূচনাটা ভালো হলো না। স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। ১৪১ রানের টার্গেটও চেজ করতে পারেনি বাংলাদেশ।
হারার পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, উইকেট বেশ ভালো ছিল। ১৪০ রান সংগ্রহ করা সম্ভব ছিল। আমরা মাঝামাঝি পর্যায়ে একটি বড় ওভার মিস করেছি। বোলাররা তাদের কাজ বেশ ভালোভাবেই করেছে। তবে ব্যাটিং ইউনিটটি যথেষ্ট ভালো ছিল না।
তিনি বলেন, স্কটল্যান্ডের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। তারা ৬ উইকেটে ৫৩ রানের পর ঘুরে দাঁড়িয়েছে, চমৎকার ফিনিশ করেছে।
তিনি আরও বলেন, আমাদের পজেটিভ হতে হবে, ভুলগুলো চিহ্নিত করতে হবে। আর এসব ভুলের পুনরাবৃত্তি যাতে না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
উল্লেখ্য, রোববার প্রথম পর্বের ম্যাচে ওমানের আমেরাত স্টেডিয়ামে রোববার স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড করে ৯ উইকেটে ১৪০ রান। জবাবে বাংলাদেশ করতে পারে সাত উইকেটে ১৩৪ রান।



















