ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

পাঞ্জাবের কাছে হারল সাকিব-শাহরুখের কলকাতা

চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিব আল হাসানের দল ধরাশায়ী করেছিল দিল্লী ক্যাপিটালসকে।

কিন্তু দুর্ভাগ্য! ফের জয়ের পথ থেকে ছিটকে গেছে সাকিবহীন কলকাতা। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের দল হার মেনেছে জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জনতার পাঞ্জাব কিংসের কাছে।

পাঞ্জাব জয় ছিনিয়ে নিয়েছে ৫ উইকেটে। এবং তিন বল হাতে রেখেই। এ জয়ে প্লে অফে উঠার লড়াইয়ে টিকে রইল পাঞ্জাব।

দুবাইতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ভেঙ্কাটেশ আইয়ারের ফিফটিতে কেকেআর ৭ উইকেটে তোলে ১৬৫ রান।

ওপেনার ভেঙ্কাটেশ আইয়ার ৬৭, রাহুল ত্রিপাঠি ৩৪ ও নিতিশ রানা ৩১ রান করেন। আর্শদ্বীপ সিং তিনটি ও রবি বিষ্ণু দুটি উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার লোকেশ রাহুলের ফিফটিতে ১৯.৩ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তুলে ফেলে পাঞ্জাব। ম্যাচ সেরা রাহুল ৬৭, মায়াঙ্ক আগারওয়াল ৪০ রান এনে। বরুণ চক্রবর্তী নেন দুটি উইকেট।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ