বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
এটাই প্রথম অ্যাসাইনমেন্ট স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের বাংলাদেশের হয়ে এটাই হচ্ছে। বারবার ব্যর্থতায় জেমি ডেকে সরিয়ে বসুন্ধরা কিংসকে প্রিমিয়ার লিগ জেতানো এই সফল কোচের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে শিরোপা এনে দেওয়ার মিশনে।
সাফের হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে ২৩ জনের দল নিয়ে মালদ্বীপে পা রেখেছে জামাল ভূঁইয়ারা। দক্ষিণ এশীয় প্রতিযোগিতা তো বটেই, আন্তর্জাতিক ফুটবলে হতাশার মধ্যে ডুবে আছে বাংলাদেশ। সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলে তারা, হেরে যায় ফিলিস্তিন (২-০) ও কিরগিজস্তানের (৪-১) কাছে। টানা সাত ম্যাচ তারা জয়েল দেখা পায়নি। এবার সেই দুর্দশা কাটানোর লক্ষ্য।
উল্লেখ্য, ২০০৩ সালে সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছিল। পরের বছর তারা খেলেছিল আরেকটি ফাইনাল। এরপর দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের পারফরম্যান্সের সূচক ধাপে ধাপে নিচে নামতে থাকে।



















