ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

করোনা বিতর্কে স্থগিত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ

শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। করোনাভাইরাস নিয়ে বিতর্কের জেরে ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই থমকে গেল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে আসা আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো কোয়ারেন্টাইন শর্ত মানেননি। তাই আজ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের খেলতে না দেওয়ার সুপারিশ করেন দেশটির স্বাস্থ্য কর্তারা।

এসময় তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক হয় আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তাদের। হাতাহাতিও হয় কিছুটা। ​ঝামেলায় শেষ অবধি মাঠই ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও কোচ লিওনেল স্কালোনিকে দেখা গেছে মাঠে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। তাতে খুব একটা লাভ হয়নি।

এই কাণ্ডে জন্য ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছ।

লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক টুইটে রোববার জানায়, ম্যাচ রেফারি স্থগিত করে দিয়েছে ফিফা আয়োজিত বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, ম্যাচ রেফারি ও কমিশনার এই ম্যাচের রিপোর্ট জমা দেবেন ফিফার শৃঙ্খলা রক্ষাকারী কমিটির কাছে। এরপর কী হবে না হবে সেটা প্রচলিত নিয়ম অনুযায়ী ফিফাই সিদ্ধান্ত নেবে।

আর্জেন্টাইন কোচ দাবি করে বলেছেন চার ফুটবলারের ব্রাজিল ম্যাচে খেলা নিয়ে আপত্তির কথা তাদের কেউ জানায়নি। কোচের ভাষ্য,‘কোনও সময় আমাদের জানানো হয়নি যে এরা কেউ খেলতে পারবে না। আমরা ম্যাচটা খেলতে চেয়েছিলাম। ব্রাজিলিয়ান ফুটবলারও তাই চেয়েছে।’

কন্তিনেন্তালকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজের অসন্তোষের কথাও জানিয়েছেন বেশ ভালোভাবে, ‘আমরা ব্রাজিলে তিন দিন ধরে অবস্থান করছি। ওরা তাহলে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করল কেন?’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ