ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

বিকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে। এ ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ জয়ের সফলতা থাকলেও নেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের অভিজ্ঞতা।

টাইগাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটানোর সুযোগের পূর্ণতা দিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে এক লাফে ১০ থেকে র‌্যাঙ্কিংয়ে পাঁচে পৌঁছে যাবে।

কিউই বধের মাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে মরিয়া। নিউজিল্যান্ড বধের যাবতীয় পরিকল্পনা আগেই সাজিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের প্রথম ম্যাচে তা বাস্তবায়নের পালা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ