ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৬৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম ১১ অক্টোবর ২০২৬, রবিবার শুরু হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।

আইবিটিআরএ-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ডাইরেক্টর (ট্রেনিং) মোহাম্মদ আমির হোসাইনসহ সিনিয়র ফ্যাকাল্টিবৃন্দ উপস্থিত ছিলেন। একটি বিদেশি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ১৭৫ জন শিক্ষার্থী ৬০ দিনব্যাপী এ প্রোগ্রামে অংশ নিচ্ছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ