ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

অনুশীলনে ব্যাস্ত বাংলাদেশ দল

আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন কার্যত সপ্তম স্বর্গে রয়েছে। সামনেই বিশ্বকাপ। আর তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ খেলে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে চাইছে বাংলাদেশ।

প্রত্যেকটি ম্যাচই হবে ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে।দেখে নেওয়া যাক কবে কবে রয়েছে ম্যাচগুলো :
টি-২০ ওয়ার্ম আপ ম্যাচ: ২৯অগস্ট

প্রথম টি-২০: ১ সেপ্টেম্বর
দ্বিতীয় টি-২০: ৩ সেপ্টেম্বর
তৃতীয় টি-২০: ৫সেপ্টেম্বর
চতুর্থ টি-২০: ৮সেপ্টেম্বর
পঞ্চমটি-২০: ১০ সেপ্টেম্বর
আত্মবিশ্বাসী বাংলাদেশ

মুশফিকুর রহিম ও লিটন দাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ছিলেন না। তাঁরা ফিরবেন এই সিরিজে। ১৯ জনের দলে স্থান পেয়েছেন আমিনুল ইসলামও। পেস আক্রমণে রুবেল হোসেন ও তাসকিন আহমেদ তো থাকছেনই।

বাংলাদেশের টি স্পোর্টস, বি টিভি ও গাজি টিভিতে সম্প্রচারিত হবে ম্যাচগুলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ