ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন

লিভারপুলের জয়, ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে

প্রিমিয়ার লিগের শুরুটা ছিল রোমাঞ্চকর। ট্রফি বর্তমানে লিভারপুলের ঘরেই। এর মধ্যেই নতুন মৌসুমে শনিবার ঘরের মাঠে ছিল লিভারপুলের প্রথম ম্যাচ। সেই ম্যাচেই প্রতিপক্ষ বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে দলটি।

লিভারপুলের দ্বিতীয় জয়ের এ ম্যাচে মোহাম্মদ সালাহ গোল না পেলেও দিয়েগো জতা ও সাদিও মানে একটি করে গোল দিয়েছেন। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা।

ঘরের মাঠে বার্নলির বিপক্ষে ম্যাচে ১৮ মিনিটেই এগিয়ে যায় সালাহ-মানেরা। পরে অবশ্য ২৭ মিনিটের মাথায় বাম পায়ে শটে বল জালে জড়িয়েছিলেন মোহাম্মদ সালাহও। কিন্তু সেটি ছিল অফসাইড। তাতে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর সালাহ আরও একটি সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি কাজে দেয়নি। তবে ৬৯ মিনিটে সাদিও মানেওর গোলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এটা ছিল লিভারপুলের দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হারলো বার্নলি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ