ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

নিলয়ের দ্বিতীয় বিয়েতে শবনম ফারিয়ার শুভকামনা

দ্বিতীয় বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিড়ম্বনার শিকার হচ্ছেন আলোচিত অভিনেতা নিলয়। তিনি জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানের এক হাজারের ওপরে ছবি তুলেছেন। বেশ কিছু মুহূর্তের ছবি আপলোডও করেছেন। কিন্তু সেসব ছবির মন্তব্যের ঘরে নেতিবাচক, কুরুচিপূর্ণ কমেন্ট করা হচ্ছে। এসব কমেন্টের ভয়ে বিয়ের আর কোনো ছবি আপলোড করতে পারছেন না তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার এমন হতাশার কথা জানিয়েছেন এ অভিনেতা। আর নিলয়ের সেই স্ট্যাটাস শেয়ার করেছেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শবনব ফারিয়া। নিলয়কে শুভকামনা জানিয়েছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, ‘স্যরি নিলয় ভাই, কেউ ভালো আছে, সুস্থ আছে, সুখে আছে, খুশি আছে দেখলে আমরা সহ্য করতে পারি না! তাদের টেনে ধরে নিচে নামাতে ইচ্ছে হয় আমাদের! আমাদের নিজেদের জীবনে কোনো সুখ নেই। তাই অন্য কারোর ভালো থাকাও মেনে নিতে পারব না। আমরা এমনই হিংসুটে, প্লিজ কষ্ট পেও না। তুমি সেটিই করো, যেটি তোমাকে খুশি দেয়! অনেক অনেক দোয়া আর শুভকামনা তোমার নতুন জীবনের জন্য’

উল্লেখ্য, আলোচিত অভিনেতা নিলয় আলমগীরের দ্বিতীয় বিয়ে এটি। মাসখানেক আগে বিয়ে করলেও বিষয়টি জানিয়েছেন গত বুধবার।নিজের ফেসবুকে বিয়ের কিছু ছবি আপলোড করে খবরটি প্রকাশ করেন নিলয়। আর এর পর থেকেই স্ত্রী তাবাসসুম হৃদির সঙ্গে তার ছবি পোস্ট করলেই কিছু বাজে মন্তব্য জমা পড়ছে মন্তব্যের ঘরে। নেটিজেনদের এমন আচরণে হতাশ নিলয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ