ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ২:২৮ অপরাহ্ন

নাট্যনির্মাতা সাজ্জাদ সনি আর নেই

না ফেরার দেশে চলে গেলেন সম্ভাবনাময় তরুণ টেলভিশন নাটক নির্মাতা, সাবেক ছাত্রনেতা, ডিরেক্টরস গিল্ডের দুই দুইবারের সফল অর্থ সম্পাদক সাজ্জাদ সনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাজ্জাদ সনি। সাজ্জাদ সনি মা, এক ভাই, এক বোন এবং অসংখ্যা গুনগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সাজ্জাদ সনির মৃত্যুতে নাট্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন শোবিজের অনেকেই। তার অকাল প্রয়াণে ডিরেক্টরস গিল্ড গভীরভাবে শোকাহত।

সংগঠনটি জানিয়েছে, আজ রবিবার সকাল ১১টা ৩০ মিনিটে শ্রদ্ধা নিবেদনের জন্য সনির মরদেহ শিল্পকলা একাডেমিতে রাখা হবে। তারপর বেলা ১২ টায় মরহুমের ১ম জানাজা এবং তার নিজ এলাকায় নিকুঞ্জ ২ -এ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর ২য় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবর স্থানে দাফন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ