ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ন

আয়ারল্যান্ড সফর স্থগিত জিম্বাবুয়ের

আয়ারল্যান্ড সফর স্থগিত হয়ে গেছে জিম্বাবুয়ের। নতুন সূচিতে আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে দুই দলের সাদা বলের এই সিরিজ।

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আয়ারল্যান্ড সফরের জন্য সরকারি ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে।

এই সফরে আইরিশদের বিপক্ষে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়েনদের।

আগের সূচি অনুযায়ী ৬ আগস্ট, বেলফাস্টে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর কথা। তবে কভিড-১৯ প্রটোকল জটিলতার কারণে জিম্বাবুয়ের এই সফর স্থগিত হয়ে গেল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ