ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হলেন তামিম

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে তামিম দেশব্যাপী ৬৪টি জেলায় স্কুলে খাদ্যপ্রদান, পুষ্টি ও জীবিকার পাশাপাশি কক্সবাজারে শরণার্থীদের নিয়ে বাংলাদেশে ডব্লিউএফপি-র বিভিন্ন সচেতনতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে।

ডব্লিউএফপির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান বলেন, ‘দেশে এবং বিদেশে অনেকের কাছেই সমানভাবে প্রিয় তামিম একজন সফল ক্রিকেটার। জনপ্রিয়তা ও মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি কর্মক্ষেত্রে অবিশ্বাস্য রকমের নৈতিকতা, মানুষের প্রতি সমবেদনা ও জনহিতকর কাজের স্পৃহা রয়েছে তামিমের। ডব্লিউএফপি পরিবারে তাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ