ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

জমি,ভবনসহ সম্পত্তি পুর্নমূল্যায়ন করবে প্যারামাউন্ট টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ কোম্পানির জমি ও ভবনসহ সম্পত্তি, প্ল্যান্ট এবং সরঞ্জাম (“PPE”)- মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) কোম্পানির কোম্পানির পর্ষদ সভায় সম্পদ পুর্নমূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই সম্পদগুলির বর্তমান ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করা এবং আন্তর্জাতিক মূল্যায়ন মান (IVS), BAS, BFRS অনুসারে ও এর সাথে সঙ্গতি রেখে কোম্পানির আর্থিক বিবরণীতে সেগুলির মূল্য যথাযথভাবে প্রতিফলিত করতেই কোম্পানিটি সম্পদ পুর্নমূল্যায়ন করবে।

প্রযোজ্য আইন, বিধি, প্রবিধান, নির্দেশিকা এবং নিয়ন্ত্রক সংস্থার আবশ্যিক শর্তাবলি মেনেই কোম্পানিটি সম্পদ পুর্নমূল্যায়ন করতে পারবে। এছাড়া, বোর্ড ‘ম্যাবস অ্যান্ড জে পার্টনার্স, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’-কে কোম্পানির ‘স্বাধীন সম্পদ মূল্যায়নকারী’ (Independent Asset Valuer) হিসেবে নিয়োগ দিয়েছে। তাদের দায়িত্ব হলো আন্তর্জাতিক মূল্যায়ন মানদণ্ড (IVS), BAS, BFRS এবং নিয়ন্ত্রক সংস্থার আবশ্যিক শর্তাবলি অনুযায়ী—জমি ও দালানকোঠাসহ—কোম্পানির সম্পত্তি, প্ল্যান্ট ও সরঞ্জামাদির (PPE) ৩০ জুন ২০২৬ তারিখের ভিত্তিতে মূল্যায়ন সম্পন্ন করা।

প্রকৃত মূল্যায়ন বা পুনঃমূল্যায়নজনিত উদ্বৃত্তপ্রযোজ্য নিয়ন্ত্রক বিধান অনুযায়ী, মূল্যায়ন প্রতিবেদন প্রাপ্তি এবং পরিচালনা পর্ষদ কর্তৃক তা অনুমোদনের পর কোম্পানির নিট সম্পদ মূল্যের (NAV)- ওপর এর প্রভাব প্রকাশ করা হবে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ