ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

পিএসএল আয়োজন আবুধাবিতেই

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) স্থগিত হওয়া অংশ আয়োজনে আর কোন বাঁধা থাকল না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। দিনভর নাটকীয়তা শেষে জানা গেলো আবুধাবিতে জুন থেকেই মাঠে গড়াতে যাচ্ছে পিএসএলের বাকি ম্যাচ।

বুধবারই এ নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশিত সাড়া মিলছিল না। ফলে ফ্র্যাঞ্চাইজি ও অফিসিয়ালদের একভাবে বলা হয়েছিল, সব প্রক্রিয়া যেন দেরি করে শুরু করে। ২৪ ঘণ্টার ব্যবধানে অবিশ্বাস্য ভাবেই নাটকীয় মোড় ঘটে পরিস্থিতির। বৃহস্পতিবার পিএসএল আয়োজনের সবুজ সঙ্কেত পেয়ে যায় পিসিবি।

 

করোনাভাইরাসের কারণে আবুধাবিতে ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার। ফলে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে পিএসএলে অংশগ্রহণকারী ক্রিকেটাররা শুরুতেই পাকিস্তান যাবেন। পরবর্তীতে বিশেষ বিমানে পাকিস্তান থেকে আরব আমিরাতে উড়াল দিবেন ক্রিকেটাররা।

এছাড়াও সম্প্রচার এবং প্রোডাকশন টিমের সদস্যরা ভারত ও দক্ষিণ আফ্রিকা থেকে বিশেষ বিমানে আরব আমিরাতে যাবেন বলে জানিয়েছে পিসিবি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ