পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ভালুকা ফ্যাক্টরি প্রাঙ্গনে ৩৫৯.৭২ ডেসিমেল জমি কিনবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির জমি কিনতে রেজিস্ট্রেশন খরচসহ ৪ কোটি ৩২ লাখ ৯২ হাজার ৭৮৬ টাকা ব্যয় হবে। এই জমি কোম্পানির ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে।


















