ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

বাংলাদেশি সিনেমায় প্রস্তাব পেলে অবশ্যই করবো : ঋষি কৌশিক

কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। ‘এখানে আকাশ নীল’, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পী দ্বিতীয়বারের মত বাংলাদেশের নাটকে অভিনয় করছেন। এরইমধ্যে দুটো নাটকের শুটিং শেষ করেছেন। তিন বন্ধুর গল্পে ‘ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ’ শিরোনামের নাটকে তিনি অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরের সঙ্গে। এছাড়া প্রেমের গল্প ‘এই মন তোমারই’ নাটকে তিনি অভিনয় করেছেন তাসনিয়া ফারিণের বিপরীতে। আরও একটি নাটকের শুটিং শেষে তিনি উড়াল দেবেন কলকাতায়। তিনটি নাটকই পরিচালনা করছেন রাকেশ বসু। শুটিংয়ের ফাঁকেই একটি গণমাধ্যম সঙ্গে আলাপ করেন ভারতের জনপ্রিয় এই অভিনেতা। সেই আলাপের চুম্বর অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

গণমাধ্যম : গেল কয়েকদিন ধরেই বাংলাদেশে অবস্থান করছেন। নিজে দেশ পেরিয়ে নতুন একটা শহর, জায়গা। কেমন লাগছে?

ঋষি কৌশিক: কাজের সূত্রে এ নিয়ে আমার দ্বিতীয়বার বাংলাদেশে আসা। এর আগেও (গত বছর) এসেছিলাম। একটা নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এবারও নাটকের জন্যই এসেছি। বেশ কিছুদিন থাকছি এখানে। তিনটা নাটকের কাজ করবো। এরমধ্যে দুটো শেষ হয়েছে, আর একটি বাকি রয়েছে। শেষ করেই কলকাতা উড়াল দেবো। এখানকার মানুষজন ভীষণ আন্তরিক। আপ্যায়নে জুড়ি নেই বাংলাদেশের মানুষদের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ