আজ শুক্রবার দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে দুটি ছবি। একটি হলো দেশের প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’, অন্যটি গন্তব্য’। এর মধ্যে হাবিবুর রহমান পরিচালিত ‘অলাতচক্র’ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে পরিবেশক সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
‘অলাতচক্র’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও আহমেদ রুবেল। সরকারি অনুদানে নির্মিত এ ছবির সহ-প্রযোজনায়ও রয়েছেন জয়া আহসান।
অন্যদিকে, অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’ প্রাথমিক অবস্থায় মুক্তি পাবে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, আফফান মিতুলসহ অনেকে।
এছাড়া শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’৮, তৌকীর আহমেদের ‘স্ফূলিঙ্গ’ ও নার্গিস আক্তারের ‘যৌবতী কন্যার মন’ ছবি তিনটিও ১৯ মার্চ মুক্তির কথা থাকলেও তা পেছানো হয়েছে।
জানা গেছে, স্ফূলিঙ্গ’ ও ‘যৌবতী কন্যার মন’ ২৬ মার্চ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে মুক্তি দেওয়া হবে।



















