ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ২:১৫ পূর্বাহ্ন

প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ

প্রাইম ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাইম আহমেদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা গত ১ জুন অনুষ্ঠিত ৫০০তম সভায় তাকে দুই বছরের জন্য নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। তিনি ২০১৯ সালের ৩ এপ্রিল প্রথম প্রাইম ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী জাইম আহমেদ ম্যানুফ্যাকচারিং, কমোডিটি ট্রেডিং, মেটাল স্ক্র্যাপ খাতসহ দেশে ও বিদেশে আরো অনেক ব্যবসা পরিচালনা করছেন।

তিনি অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড এবং জেন ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। জাব্বার অ্যান্ড কোম্পানিও তার মালিকানাধীন। -বিজ্ঞপ্তি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ