ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত রণবীর

করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। অসুস্থ রণবীর বর্তমানে মুম্বইয়ের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন।

অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন অভিনেতার মা নীতু কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর কাপুরের অসুস্থতার কথা প্রকাশ করেন তিনি।

নিতু কাপুর জানান, রণবীর নিজের ঘরেই রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। নিয়মিত যোগ করছেন।

এছাড়াও খুব শীঘ্রই সুস্থ হয়ে আবারও রণবীর শুটিং ফ্লোরে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন অভিনেতার মা।

পাশাপাশি রণবীরের সুস্থতার জন্য যারা প্রার্থনা করছেন তাদেরকে ধন্যবাদ জানান নীতু কাপুর।

এর আগে ২০২০ সালে ডিসেম্বর মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হন নীতু কাপুর। পঞ্জাবে যুগ যুগ জিয়ো-র শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন নীতু কাপুর। কোভিডে আক্রান্ত হওয়ার পর নীতু কাপুর নিজেকে কোয়ারেন্টিনে রাখেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ