ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

জর্ডানে নিরাপত্তা কর্মকর্তা হত্যায় মৃত্যুদণ্ড

জর্ডানের রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত রাজধানী আম্মানে এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। বুধবার আদালত এই রায় ঘোষণা করে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

গত ৫ নভেম্বর আম্মানে শ্রীলঙ্কা দূতাবাসের কাছে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই হামলায় জননিরাপত্তা বিভাগের করপোরাল জাওয়াদ আলি খালাফ আল-সালায়তাহ নিহত হন এবং ক্যাপ্টেন ফিরাস ফায়েজ আবদুল্লাহ আল-আনানজেহ আহত হন।

আদালত আসামিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা এবং সন্ত্রাসী উদ্দেশ্যে অস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত করে। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই রায় দেওয়া হয়। রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে এবং আইন অনুযায়ী তা স্বয়ংক্রিয়ভাবে ক্যাসেশন আদালতে পর্যালোচনার জন্য যাবে।

এর আগে চলতি মাসের শুরুতে একই আদালত গত ২৩ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় কারাকের একটি গির্জায় হামলার ঘটনায় তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। ওই হামলায় ৯ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন