মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড। এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৮ শতাংশ কমেছে। ফান্ডটি ৭২৬ বারে ১৪ লাখ ৬৮ হাজার ৮০টি ইউনিট লেনদেন করেছে, যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন টেক্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩২ বারে ৪ লাখ ৪৬ হাজার ৩২টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২২ বারে ৪৫ হাজার ৭৩৭টি শেয়ার লেনদেন করেছে, যার বাজার মূল্য ১৫ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে সাইফ পাওয়ারটেকের ৫ দশমিক ৪৭ শতাংশ, খুলনা পাওয়ার কোম্পানির ৫ দশমিক ৩৫ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৫ দশমিক ০৫ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিংয়ের ৪ দশমিক ৪০ শতাংশ, এপোলো ইস্পাত কমপ্লেক্সের ৪ দশমিক ৩৪ শতাংশ, বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডসের ৪ দশমিক ২০ শতাংশ ও এমএল ডাইংয়ের ৪ দশমিক ০০ শতাংশ দর কমেছে।


















