ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন

সাফকো স্পিনিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। প্রতিষ্ঠানটি সাফকো স্পিনিং মিলসের দীর্ঘমেয়াদি রেটিং ‘বিবিবি মাইনাস’ (BBB-) এবং স্বল্পমেয়াদি রেটিং ‘এসটি-৩’ নির্ধারণ করেছে। রেটিংয়ের দৃষ্টিভঙ্গি বা আউটলুক রাখা হয়েছে ‘ডেভেলপিং’ (Developing)। কোম্পানিটির ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন