ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের ‘আল-আমিন’ ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।

সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর প্রধান মো. আবদুল গফুর রানা, সিএসএএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর চলমান কার্যক্রম, শরিয়াহ পরিপালন এবং বিভিন্ন ইসলামিক ব্যাংকিং পণ্য ও সেবা নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন