পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ ব্যাংক গত ১৬ নভেম্বর, ২০২৬ তারিখের এক চিঠির মাধ্যমে জনাব কে. এম. ইব্রাহিমকে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছে। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

















