ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ন

শমরিতা হাসপাতালের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আনুষঙ্গিক খাতের কোম্পানি শমরিতা হসপিটাল লিমিটেডের একজন স্পন্সর পরিচালক ১ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির স্পন্সর পরিচালক ডা. এ.বি.এম. হারুন তার মালিকানাধীন ১ লাখ শেয়ার ছেলে ও কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার আতিকুল বাশারের কাছে হস্তান্তর করেছেন।

গত ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে ডিএসইর মাধ্যমে দেওয়া ঘোষণা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে উপহার হিসেবে এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন