ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

নরসিংদীতে করোনা টিকা নিলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

১০তম দিনের মতো নরসিংদীতে চলছে করোনার টিকা প্রদান কর্মসূচি। সকাল সাড়ে ৮টা থেকে নরসিংদী জেলা হাসপাতালসহ জেলার ৮টি টিকাদান কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে আসা মানুষের ভিড়।

বুধবার ১০০ শয্যার জেলা হাসপাতালে একসাথে টিকা নিতে আসেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজি আশরাফুল আজিম পিপিএম ও সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।

তাদের এই টিকা নেয়ার ফলে জেলার সাধারণ মানুষকে টিকা নিতে আরো উদ্বুদ্ধ করবে বলে তারা আসাবাদ ব্যক্ত করেছেন। জেলার টিকাদান কেন্দ্রগুলোতে। ভিড় সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের বেগ পেতে হলেও স্বাস্থ্যবিধি মেনে ও স্বাস্থ্য পরীক্ষা করেই দেয়া হচ্ছে করোনার টিকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ