পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জুলাই ২০২৫-সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৫০ পয়সা লোকসান হয়েছিল। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৩৪ পয়সা। সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ২০২৫-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি ৪৭ পয়সা লোকসান ছিল। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৩৬ পয়সা। সমাপ্ত তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি ২০২৬-মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ৫০ পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ০৩ পয়সা। এর আগের বছর ২ টাকা ৪৭ পয়সা লোকসান হয়েছিল। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ০৯ পয়সা।


















