ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বিডি থাই ফুডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক ছাড়া অন্য শেয়ারহোল্ডারদের ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লভ্যাংশ সংরক্ষিত আয় থেকে দেওয়া হবে।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২ পয়সা; আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৬৪ পয়সা।

৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩৯ পয়সা; আগের বছরে তা ছিল ১২ টাকা ৪১ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ পয়সা; আগের বছরে তা ছিল ১৭ পয়সা।

লভ্যাংশের বিষয়টি শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ সকাল সাড়ে ১০টায় ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব হলে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ২০২৬।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন