ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বিডি থাই কোনো লভ্যাংশ দেবে না

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হওয়া হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। সেখানেই লভ্যাংশ না দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪৩ পয়সা; আগের হিসাববছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ১ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ২ টাকা ৪৩ পয়সা; আগের বছরে তা ছিল ঋণাত্মক ১ টাকা ৩২ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।

লভ্যাংশ-সংক্রান্ত সিদ্ধান্তসহ আর্থিক প্রতিবেদন শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর ২০২৬ দুপুর ১২টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ২০২৬।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন