ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ন

১৮তম নিবন্ধন উত্তীর্ণদের শাহবাগে কর্মসূচি

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ না পাওয়া প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে আজ রোববার রাজধানীর শাহবাগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হয়।

নিয়োগ প্রত্যাশীদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও সুপারিশ না পাওয়া ৯ হাজার ৮৪২ জন প্রার্থীর দ্রুত নিয়োগ নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আয়োজকদের দাবি, কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী অংশ নিচ্ছেন। দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের দাবি তুলে ধরতে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন পরীক্ষা নেয় এনটিআরসিএ। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন