ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি ৫৪ পয়সা আয় করেছে বারাকা পাওয়ার লিমিটেড। জুলাই-সেপ্টেম্বর ২০২৬ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে কোম্পানির এই ফলাফল উঠে এসেছে।

শনিবার, ১৪ নভেম্বর কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত প্রান্তিকের প্রতিবেদনটি অনুমোদন করা হয়। আগের অর্থবছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ১৮ পয়সা।

প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে তা ঋণাত্মক ১৬ পয়সা ছিল।

৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ২৭ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন