মহাকাশ থেকে ফিরে এসে প্রথমবারের মতো উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে স্পেসএক্সের স্টারশিপ মহাকাশযান।
কক্ষপথে ২২ ঘণ্টা কাটিয়ে শনিবার টেক্সাসের উৎক্ষেপণ টাওয়ারে ফিরে আসে মহাকাশযানটি। এক দিন আগে এই টাওয়ার থেকেই এটি উৎক্ষেপণ করা হয়েছিল।
সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরির এক দশকের চেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।


















