ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৮:১০ অপরাহ্ন

অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মা গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৫ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ০.০০১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৮৮ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন