পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ২৬ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ৩ টাকা ৭৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২১ পয়সা।
















