ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

বিএসসির প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি) চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৫ টাকা ১৪ পয়সা।

একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ৮ টাকা ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭ টাকা ৯৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৭ টাকা ৩৬ পয়সা।

গত ৮ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন