ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন

ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১৫৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

রোববার সকালে বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসে প্রধান দূষক হলো পিএম২.৫। আজ সকালে ঢাকার বাতাসে পিএম২.৫-এর মাত্রা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক গড় মানের ১৬ গুণ বেশি।

তথ্য অনুযায়ী, আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। লাহোরের একিউআই ৫১৮, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। দিল্লির একিউআই ৪২৮, যা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। কলকাতার একিউআই ২২৭, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ঢাকা রয়েছে তালিকার চতুর্থ স্থানে।

তথ্য অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাসের মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন