পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির পরিচালনা পর্ষদের সভা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সভাটি ওইদিন বেলা সাড়ে ৩টায় শুরু হবে। এতে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য থেকে এ বিষয়ে জানা গেছে।


















