ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।

আজ বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয়ে এক আয়োজনে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন এবং বিশেষ সিলমোহর ব্যবহার করে তা অবমুক্ত করেন।

বাংলাদেশ ডাক বিভাগের বিশেষ উদ্যোগে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড খুব শিগগিরই দেশের সব প্রধান ডাকঘর থেকে সাধারণ গ্রাহক ও সংগ্রাহকদের জন্য বিক্রি করা হবে।

স্মারক ডাকটিকিট অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ