ঢাকা, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

সিনেটের নিয়ন্ত্রণ নিলো ডেমোক্রেটিক পার্টি

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির বিজয়ী প্রার্থীরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ৫০টি, আর সিনেটের মোট আসন ১০০টি। প্রতিটি অঙ্গরাজ্যের জন্য সিনেটে ২টি করে আসন আছে। কংগ্রেসের এই কক্ষের নিয়ন্ত্রণ নিতে হলে বিজয়ী দলের প্রার্থীদের অন্তত ৫১টি আসনে জয় পেতে হবে। এবারের মধ্যবর্তী নির্বাচনের সিনেটের ৩৫টি আসনে নির্বাচন হয়েছে।

বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে এই ৩৫টি আসনের মধ্যে ১৫টিতে জয় পেয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে সিনেটে ডেমোক্র্যাট পার্টির আসনসংখ্যা পৌঁছেছে ৫২টিতে। ফলে সিনেট এখন ডেমোক্রেটিক পার্টির দখলে।

ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়রথ অবশ্য আরও এগোবে বলে ধারণা করা হচ্ছে। কারণ ১৫টি আসনে জয়ের পাশাপাশি আরও ৩টি আসনে এগিয়ে আছে এই এ দলের প্রার্থীরা।

এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল বলছে—জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহিও ও সাউথ ক্যারোলাইনায় গুরুত্বপূর্ণ জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থীরা । জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। টেক্সাসে জেমস টেলারিকো রিপাবলিকানদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপারও রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে আসনটি ডেমোক্র্যাটদের দখলে নিয়েছেন।

এছাড়া রিপাবলিকান পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত টেক্সাস, আইওয়া, কানসাসে অপ্রত্যাশিত জয় পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থীরা।

মিশিগান এবং মিনেসোটা- এ দুই অঙ্গরাজ্যে অবশ্য ডেমোক্র্যাট প্রার্থীরা তাদের দখলে থাকা আসনগুলোতে পরাজিত হয়েছেন; তবে তারপরও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার মতো পর্যাপ্ত আসন তাদের হাতে থাকবে।

টেক্সাস, যেখানে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ডেমোক্র্যাটরা কোনো রাজ্যব্যাপী নির্বাচনে জয়ী হতে পারেনি—সেখানে ডেমোক্র্যাট জেমস টালারিকো ট্রাম্পের মনোনীত প্রার্থী কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে পরাজিত করেছেন।

সাউথ ক্যারোলিনায় ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস বর্তমান রিপাবলিকান প্রার্থী ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। ডারলিন গ্রাহামকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মনোনীত করেছিলেন—তার প্রয়াত ভাই এবং ট্রাম্পের আস্থাভাজন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণের জন্য।

ওহিওতে, ডেমোক্র্যাট শেরড ব্রাউন এমন একটি আসন জিতে নিয়েছেন, যা দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দখলে ছিল।

সূত্র : রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ