ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

ব্যায়ামের ৭ মানসিক উপকারিতা

স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রায়ই আমাদের দৈনন্দিন রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন, কারণ এর রয়েছে অনেক ধরনের স্বাস্থ্যগত সুবিধা। অনেকেই ওজন কমাতে বা শারীরিকভাবে আরও ফিট থাকতে ব্যায়াম করেন। তবে আপনি কি জানেন, ব্যায়ামের উদ্দেশ্য কেবল সুঠাম দেহ গঠনই নয়? প্রকৃতপক্ষে, মানসিক স্বাস্থ্যের ওপরও ব্যায়ামের অনেক ইতিবাচক প্রভাব রয়েছে। যেমন-

মেজাজ ভালো করে

আপনার যদি মন খারাপ থাকে বা অস্বস্তি বোধ করেন, তবে ভালোমতো ঘাম ঝরানো ব্যায়াম আপনার মেজাজ ভালো করতে সাহায্য করবে। এর কারণ হলো, ব্যায়ামের সময় শরীর থেকে ‘এন্ডোরফিন’ নামক হরমোন নিঃসৃত হয়, যা আপনার মানসিক চাপ বা বিষন্নতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে। কিছুক্ষণ দৌড়ানো, হাঁটা কিংবা সাইকেল চালানো—এসবই আপনার মন আগের চেয়ে ভালো রাখবে।

আত্মবিশ্বাস বাড়ায়
এমন অনেক সময় আসে যখন নিজের প্রতি আস্থা কমে যায় এবং অন্যদের সামনে যেতেও সংকোচ বোধ হয়। হয়তো কোনো কিছু আপনার আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলছে, তবে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি সহজেই তা কাটিয়ে উঠতে পারেন। এমনকি সাধারণ ব্যায়ামও আপনাকে দারুণ আত্মবিশ্বাসী করে তুলতে পারে! তাই দেরি না করে সুইমিং পুলে সাঁতার কাটুন অথবা ট্রেডমিলে দৌড়ান। নিশ্চিতভাবেই, ব্যায়ামের পর নিজের প্রতি আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।

মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়

ব্যায়াম করার সময় আপনার মস্তিষ্ককে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করুন। কারণ, আপনি যত বেশি ব্যায়াম করবেন, তত বেশি নতুন মস্তিষ্কের কোষ তৈরি হবে এবং মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন নতুন সংযোগ স্থাপিত হবে। ব্যায়ামের ফলে শরীরে যে শক্তির সঞ্চার হয়, তা আপনাকে যেকোনো কাজে আরও ভালোভাবে মনোযোগ দিতে সাহায্য করবে।

উদ্বেগ কমায়
উদ্বেগ বা দুশ্চিন্তা দীর্ঘস্থায়ী হলে তা বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। গবেষণায় দেখা গেছে, ব্যায়াম মানুষের উদ্বেগ কমাতে অত্যন্ত কার্যকর। এমনকি মাত্র ৩০ মিনিট জগিং বা হালকা দৌড়ঝাঁপও আপনার মনের উদ্বেগ কমিয়ে দিতে পারে।

স্মৃতিশক্তি বৃদ্ধি করে
ব্যায়াম স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আপনি যত বেশি ঘাম ঝরাবেন, আপনার মস্তিষ্কের ‘হিপোক্যাম্পাস’ অঞ্চলে তত বেশি নতুন কোষ তৈরি হবে—যা মূলত শেখা এবং স্মৃতিশক্তির জন্য দায়ী। এটি কেবল শিশুদের ক্ষেত্রেই নয়, বরং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও কার্যকর। তাই নিয়মিত ব্যায়াম আপনার এবং আপনার পরিবারের সবার জন্যই উপকারী হতে পারে।

ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ায়
ব্যায়াম করলে আপনার ব্যথা সহ্য করার ক্ষমতাও বাড়তে পারে। শুরুতে আপনার পেশিতে ব্যথা হতে পারে, কারণ শরীর তখন এই বাড়তি চাপের সঙ্গে অভ্যস্ত নয়। তবে আপনি যদি নিয়মিত রুটিন মেনে ব্যায়াম চালিয়ে যান, তবে দেখবেন আপনার শরীর ধীরে ধীরে এই ব্যথার সঙ্গে মানিয়ে নিয়েছে। সূত্র: হেলদিবিল্ডার্জড

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ