ইনডিটেকস সফটওয়্যার লিমিটেডের কর্মীদের সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা দেবে প্রাইম ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীতে ব্যাংকটির করপোরেট অফিসের প্রাইম ভিউতে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় ইনডিটেকস সফটওয়্যারের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, বিশেষায়িত ঋণ ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন। পাশাপাশি অগ্রাধিকারভিত্তিতে ব্যাংকটির বিভিন্ন ভোক্তাবান্ধব পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন তারা।
এ ছাড়া কর্মীরা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধের পাশাপাশি করপোরেট লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন হবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যারের ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, এভিপি ও পে-রোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন এবং এভিপি ও হেড অব পে-রোল সার্ভিস তাসনিম রহমান।

ইনডিটেকস সফটওয়্যারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান এবং এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।


















