ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯০টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা বা ৯.৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৯.৭০ টাকা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি। এদিন কোম্পানিটির দর ২ টাকা বা ৯.২২ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ১৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে।
এছাড়া হামিদ ফেব্রিক্সের ৫.৯৩ শতাংশ, ফনিক্স ফিন্যান্সের ৫.৫৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৫.৫১ শতাংশ, মুন্নু সিরামিকসের ৫.১২ শতাংশ, বিএটিবিসির ৪.৯৫ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৪.৯৪ শতাংশ ও আনলিমা ইয়ার্নের ৪.৭৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















