ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন

যে কারণে সর্বোচ্চ দরপতন মীর আখতারের শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সর্বোচ্চ দরপতন হয়েছে মীর আখতার হোসেন লিমিটেডের শেয়ারে। আজ কোম্পানিটির ৩ টাকা ৬০ পয়সা বা ১২.৪১ শতাংশ দরপতন হয়ে টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে।

প্রসঙ্গত, কোম্পানিটি ৩০ জুন,২০২৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি ৬ টাকা ৫৮ পয়সা লোকসান করেছে।

এর ফলে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়েছে। আজ শেয়ারটিতে বিনিয়োগকারীদের অনাস্থা থাকায় সর্বোচ্চ দরপতন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৯ টাকা।

এদিন মীর আখতারের শেয়ার সর্বোচ্চ ২৮ টাকা এবং সর্বোনিম্ন ২৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৯০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আজ কোম্পানিটি ১ হাজার ৪০৭ বারে ৯ লাখ ৪৩ হাজার ৩৩০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৯ লাখ টাকা।

’এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটি ধারাবাহিকভাবে বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ