ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

জাহিন স্পিনিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ১৮ নভেম্বর।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিলো ৫৫ পয়সা।

৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৯১ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ