ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, মালেক স্পিনিং মিলস, ইস্টার্ণ লুব্রিকেন্টস, শাহজিবাজার পাওয়ার, রানার অটো মোবাইলস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.১৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার  ১৮ টাকা ১০ পয়সা থেকে ১৩ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা  ১০ পয়সা থেকে ২৭ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

মালেক স্পিনিং মিলস

কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৬.২৮ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪০ টাকা থেকে ৪৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৫৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইস্টার্ণ লুব্রিকেন্টস

কোম্পানিটির ১০৯ টাকা ৮০ পয়সা বা ৫.৬৬ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২ হাজার ৪৯ টাকা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১ হাজার ৯৪১ টাকা ১০ পয়সা থেকে ২ হাজার ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১ হাজার ৪৩৫ টাকা থেকে ২ হাজার ৭৯০ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া শাহজিবাজার পাওয়ার কোম্পানি ৫.২৯ শতাংশ, রানার অটোমোবাইলসের ৪.৮৬ শতাংশ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৪.৩৮ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ